আজ- বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

by Prokash Kal
২৮৫ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. ফয়সাল (২৬)কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, গত ১৪ মে রাজশাহীর দুর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে হাসিবুর নামে এক ব্যক্তি নিহত হন। ওই ঘটনায় মামলা হলে এজাহারনামীয় আসামি ওয়াজেদ আলী জামিনে মুক্ত হয়ে এলাকায় অবস্থান করছিলেন। পরে প্রতিপক্ষের হামলায় ওয়াজেদ আলী ও তার স্ত্রী নিহত হন এবং এ ডাবল মার্ডার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

ঘটনার পর থেকেই র‌্যাব তদন্ত ও অভিযান চালাচ্ছিল। এরই ধারাবাহিকতায় সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১টার দিকে পুঠিয়ার আগলা এলাকা থেকে ফয়সালকে গ্রেফতার করা হয়। এ মামলার আরও আসামিদের ধরতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: