আজ- মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টা ২০ মিনিটে র‌্যাব-৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার উন্না সাকুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন, কাশিয়াডাঙ্গা থানার মোঃ জাহাঙ্গীর হোসেন পল্টুর ছেলে মো. লাল্টু (৪৮) ও মোঃ আসলাম আলীর ছেলে মো. শাকিবুল ইসলাম (২১)। তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা, ২টি মোবাইল ও ৩টি সিম কার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে রাজশাহীসহ আশপাশের এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: