আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে প্রফেসর নাসিম উদ্দিন মালিথার পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন

by Prokash Kal
১৩৯ views

মোঃ গোলজার হোসেন হীরা, বিশেষ প্রতিনিধি;
শিক্ষাবিদ, সমাজসেবক ও প্রাক্তন অধ্যাপক প্রফেসর নাসিম উদ্দিন মালিথার পঞ্চম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ঘটিকার সময় শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে শাহজাদপুর উপজেলা পরিষদ এ কোরআনখানি, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পরিবারের সদস্য, সাবেক শিক্ষার্থী, স্কুল কলেজ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ শিক্ষক মন্ডলী ও ছাত্ররা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বক্তারা প্রফেসর নাসিম উদ্দিন মালিথার জীবন ও কর্মের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও মানবপ্রেমিক। তাঁর অবদান সমাজে আজও স্মরণীয় হয়ে আছে।

দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এ উপলক্ষে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে বই উপহার দেওয়া হয়েছে।বক্তারা আরো বলেন তার শিক্ষা ও কর্মজীবন আজীবন মানুষ মনে রাখবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: