আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

by Prokash Kal
২৮৩ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলার দুর্গাপুর থানার ঝালুকা ইউনিয়নের সায়বাড় গ্রামে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে আব্দুস সাত্তার (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আব্দুস সাত্তার সায়বাড় গ্রামের মৃত গনিমিস্ত্রির ছেলে ।

‎সোমবার (১৯ মে) সকাল ৯.৩০ টার দিকে উপজেলার ঝালুকা ইউনিয়নের সায়বাড় গ্রামে এ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে ভিকটিম দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।

‎এ ঘটনাটি জানাজানির পর উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তকে গণধোলাইয়ের পাশাপাশি গলায় জুতার মালা পরিয়ে দিয়ে, মুখে চুনকালি মাখিয়ে দেয়। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

‎ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা গেছে, সায়বাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়া আট বছরের শিশুটি সকালে স্কুলে যাওয়ার পথে জোর করে টেনে হিচড়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে আব্দুস সাত্তার। পরে শিশুটির উচ্চ চিৎকারে এলাকাবাসী তাকে ধরে ক্ষিপ্ত হয়ে গণধোলাই দিয়ে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরিশেষে আব্দুস সাত্তারের ফাঁসি দাবী করেন, ভুক্তভোগীর পরিবার এবং এলাকাবাসী।

এ ‎বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, ঘটনাস্থল থেকে এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্তকে আটক করার পর থানায় নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে স্বাস্থ্য পরীক্ষা শেষে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: