আজ- সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর নিউমার্কেটে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে যুবক ছুরিকাহত

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন নিউমার্কেট এলাকার থিম ওমর প্লাজার সামনে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোঃ সেলিম রেজা রোহান (৩০) নামে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে নিউমার্কেট ষষ্ঠীতলা থিম ওমর প্লাজার সামনে এ ঘটনা ঘটে। আহত সেলিম রেজা রোহান নিউমার্কেট ষষ্ঠীতলার বাসিন্দা এবং রাজু আহমেদের ছেলে।

ঘটনার সূত্রপাত গতকাল রাতে। সাগর (২২), জীবন (২৪), অনিক (২৩) ও বিল্লাহ (২৩) নামের চারজন যুবক টিম ওমর প্লাজার সামনের ফুটপাত থেকে চাঁদা তুলতে আসে। এ সময় সেলিম রেজা রোহান তাদের বাধা দেন। লোকজনের উপস্থিতিতে অভিযুক্তরা স্থান ত্যাগ করে। ঘটনার জেরে আজ দুপুরে তারা রোহানের ওপর হামলা চালায়। সংঘর্ষের একপর্যায়ে রোহানকে ছুরিকাঘাত করা হয়।

পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে মেডিকেলের ৪নং ওয়ার্ডে ভর্তি করেন।

বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

You may also like

Leave a Comment

শিরোনাম: