2

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৫জি ‘ফ্রি’ ওয়াই-ফাই চালু

by Prokash Kal
২৬ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে ও আইসিটি সেন্টারের সহযোগিতায় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ও দ্রুতগতির ওয়াই-ফাই সেবা সম্প্রসারণের অংশ হিসেবে প্রথম পর্যায়ে হাইস্পিড (৫জি) ওয়াই-ফাই সার্ভিস চালু করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে স্যুভেনির শপ এরিয়া এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এই ফ্রি হাইস্পিড ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে ক্যাম্পাসের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও এই সুবিধা সম্প্রসারণ করা হবে।

এতে আরও বলা হয়, ‘RU WiFi 5G’ নামে নেটওয়ার্কটি যে কোনো ৫জি সমর্থিত ডিভাইস যেমন স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপে ব্যবহার করা যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা (যাদের ইন্টারনেট আইডি রয়েছে) নিজ নিজ আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা এই সেবা ব্যবহার করতে পারবেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দ্রুত ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত