আজ- শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬

by Prokash Kal
২৩৪ views

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৬ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশ।

নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ৩ জন, অন্যান্য অপরাধে ৫ জন এবং ওয়ারেন্টভুক্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মো: মোস্তাফিজুর রহমান নয়ন (৩৪) মোস্তাফিজুর রহমান রাজশাহী জেলার পুঠিয়া থানার নয়াপাড়া এলকার মৃত খলিলুর রহমানের ছেলে। বর্তমানে সে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক চকপাড়া এলকার বাসিন্দা।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: