আজ- শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে হেলেনা হত্যায় জড়িতদের গ্রেফতার করেছে র‍্যাব

by Prokash Kal
২৪৩ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে গৃহবধুকে শয়ন ঘরে পুড়িয়ে চাঞ্চল্যকর ও ব্লুলেস হত্যা মামলার প্রধান আসামি রয়েল ও সেলিনা’কে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিনগত ১.৩০ মিনিট কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন গ্যাড়াভাঙ্গা নামক এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীতে গৃহবধুকে শয়ন ঘরে পুড়িয়ে চাঞ্চল্যকর ও ব্লুলেস হত্যা মামলার প্রধান আসামি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ আলমগীর হোসেন রয়েল (৪২) ও তার স্ত্রী মোসাঃ সেলিনা (৪৫) কে গ্রেফতার করে র‍্যাব।

প্রসঙ্গত, নিহত হেলেনা (৩৫) এয় সাথে মোঃ আলমগীর হোসেন রয়েল (৪২) এর সাথে প্রায় ৩২ বছর পূর্বে হয় বিবাহ হয়। হেলেনার একটি সতিন ছিলো। গত ১৫ ফেব্রুয়ারি সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় ভিকটিমের প্রতিবেশী ফোন দিয়ে ভিকটিমের মাকে জানায় যে, তার মেয়ে মারা গেছে। পরবর্তীতে ভিকটিমের মা ঘটনাস্থলে গিয়ে দেখে যে তার মেয়ে আগুনে পুড়ে মারা গেছে। গত ১৪ ফেব্রুয়ারি দিনগত রাত ৮ টা হতে পরদিন সকাল অনুমান ৮ টার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা কে বা কাহারা হেলেনাকে আগুনে পুড়িয়ে হত্যা করে।

পরবর্তীতে, র‍্যাব-৫ এবং র‍্যাব-১৪ এর একটি আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে উক্ত ব্লুলেস হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের ভিত্তিতে তদন্তে সন্দিগ্ধ প্রধান আসামী মোঃ আলমগীর হোসেন রয়েল (৪২) ও মোসাঃ সেলিনা (৪৫)কে গ্রেফতার করে।

উল্লেখ্য, হত্যাকান্ডের পর থেকেই আসামী নিজেদেরকে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনের চেষ্টা করে।

You may also like

Leave a Comment

শিরোনাম: