আজ- মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৮

by Prokash Kal
৩০২ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজশাহী মহানগরীর পবা উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার সাহা পিংকু(৩৪) ও আবু হেনা মোস্তফা জামান রিপনসহ (৪২) মোট ৮ জনকে আটক করা হয়েছে।

পিংকু রাজশাহী মহানগরীর পবা থানার মহানন্দাখালী বাবু পাড়ার দীপেন কুমার সাহার ছেলে। এবং আওয়ামীলীগ কর্মী রিপন বেলপুকুর থানার পশ্চিম জামিরা গ্রামের বদিউজ্জামান বদির ছেলে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ১ জন এবং ওয়ারেন্টভূক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: