আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মেডিকেল পরিদর্শনে চীনা চিকিৎসকের প্রতিনিধিদল

by Prokash Kal
৪০ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন পাঁচ সদস্যের একটি চীনা চিকিৎসক প্রতিনিধিদল। সোমবার (১১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনবলের দক্ষতা বৃদ্ধির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।

জানা গেছে, সকাল ৮টা ৫০ মিনিট থেকে বিকেল ৩টা ২০ মিনিট পর্যন্ত চীনা প্রতিনিধিদল রামেক হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ প্রদান এবং স্বাস্থ্যখাতে বাংলাদেশ-চীনের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, রামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলম, ড্যাব রাজশাহী জেলার সভাপতি ডা. মো. ওয়াসিম হোসেন, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারেক (সাবু), এনডিএফ রাজশাহী জেলার সেক্রেটারি ডা. মোর্শেদ জামান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি ফাতেমাতুজ জোহরা এবং রাজশাহীর সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিমসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কর্মসূচির অংশ হিসেবে সকালে চীনা চিকিৎসক দল রামেক হাসপাতালের পরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তারা হাসপাতালের আইসিইউ, অপারেশন থিয়েটার, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে প্রতিনিধিদল সকালে পুঠিয়া উপজেলার উদ্দেশে রওনা দেন। পরে পুনরায় রামেক হাসপাতালে ফিরে কনফারেন্স রুমে একটি দ্বিপাক্ষিক আলোচনা সভায় অংশ নেন। সভা শেষে তারা রাজশাহী সার্কিট হাউসের উদ্দেশে রওনা দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘Establishment of a 1,000-bed Bangladesh-China Friendship Hospital’ শীর্ষক প্রকল্পের আওতায় স্বাস্থ্যখাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে চীনা প্রতিনিধিদল উত্তরবঙ্গের কয়েকটি জেলা সফর করছেন।

এদিকে, সফর ঘিরে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সার্বিক নজরদারি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: