আজ- রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে মো. আশিক সাঈদ এর যোগদান 

by Prokash Kal
১৬ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আশিক সাঈদ। শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ কার্যালয়ে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এ সময় তাঁকে বাংলাদেশ পুলিশের ঐতিহ্য অনুযায়ী আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়।

দায়িত্ব গ্রহণের আগে সকালে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে নবাগত ডিআইজিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, রাজশাহী, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ, পুলিশ সুপার, রাজশাহীসহ রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের ‘পদ্মা’ সম্মেলন কক্ষে নবাগত ডিআইজির সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, রাজশাহী, রাজশাহী রেঞ্জের আওতাধীন সকল জেলার পুলিশ সুপার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে রাজশাহী রেঞ্জের প্রতিটি ইউনিটকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জনের পাশাপাশি জনবান্ধব পুলিশিং, সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণকে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা প্রদানই হবে তাঁর নেতৃত্বে রাজশাহী রেঞ্জ পুলিশের অগ্রাধিকার। এ লক্ষ্যে তিনি উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

You may also like

Leave a Comment

শিরোনাম: