আজ- বুধবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ জব্দ

by Prokash Kal
৪৮ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন এর একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানাধীন পিরোজপুর এলাকায় অভিযান পরিচালনার জন্য পিরোজপুর এলাকার পদ্মার চরের কলা বাগানের ভেতরে ছদ্মবেশে অবস্থান নেয়। মাদক কারবারিকে হাতে একটি ব্যাগ নিয়ে চরের রাস্তা ধরে কলা বাগানের দিকে আসতে দেখা গেলে। তাকে আটক করার জন্য ধাওয়া করলে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা ব্যাগটি ফেলে দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে সেখান থেকে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত