আজ- রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কারা প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহীর কমান্ড্যান্ট লেফটেন্যান্ট কর্নেল মো. রুবায়াৎ কবীর (পিবিজিএন)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রাজশাহী নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং রাজশাহী মহানগরের উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

আলোচনায় নগর উন্নয়নে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নাগরিকদের জন্য সেবার পরিধি ও মান আরও উন্নত করতে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: