
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম গোলাম কিবরিয়া ডন ও ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ বদরুদ্দোজা লাকিসহ হাসপাতালটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে হাসপাতাল কর্তৃপক্ষ রাজশাহীবাসীর জন্য স্বল্প ব্যয়ে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাদের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এসব কার্যক্রম বাস্তবায়নে রাসিক প্রশাসনের সহযোগিতাও কামনা করেন তারা।
এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন হাইটেক স্পেশালাইজড হসপিটাল কর্তৃপক্ষকে স্বাগত জানান। নগরবাসীর কল্যাণে মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
মতবিনিময়কালে হাসপাতালটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
