আজ- , ,

শাহজাদপুরে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন 

by Prokash Kal

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর উত্তম, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) বিকেল ৫টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশের প্রতি তার অশেষ অবদান, এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর সাহসী ভূমিকা স্মরণ করে এই আয়োজনে দলের নেতাকর্মীরা একত্রিত হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হাসান (হিরু), এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল জব্বার, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আল আমিন হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আইয়ুব আলী , পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বখতিয়ার ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক আরাফাত আলী রবিউল, মিজানুর রহমান মিজান ও মাসুম রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাদিম আলী, স্বেচ্ছাসেবক দল নেতা আক্তার হোসেন ও রহমত আলী, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

আলোচনা পর্বে বক্তারা শহীদ রাষ্ট্রপতির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র রক্ষায় তাঁর ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, একজন সাহসী মুক্তিযোদ্ধা ও দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি গণতন্ত্র ও উন্নয়নের ভিত্তি রচনা করেন।

আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জনগণের অধিকার রক্ষায় বিএনপির সংগ্রামের সফলতার জন্যও প্রার্থনা করা হয়।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
30 May 2025

শাহজাদপুরে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন 

www.prokashkal.com |
/Prokashkal