আজ- শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে নদীতে গোসলের সময় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

by Prokash Kal
views

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীতে গোসল করতে গিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাচ্চু প্রামাণিক (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি উত্তর-পশ্চিমপাড়া গ্রামের করতোয়া নদীতে ঘটে। ভুক্তভোগী ওই গ্রামের মৃত সাইদি হোসেনের মেয়ে এবং স্থানীয় হাবিবুল্লাহনগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত বাচ্চু প্রামাণিক একই গ্রামের মৃত শহিদ প্রামাণিকের ছেলে। তিনি পেশায় কৃষক।

রাত আনুমানিক ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী কিশোরী ও তার দাদির সঙ্গে কথা হলে তারা জানান, স্কুল থেকে ফিরে প্রতিদিনের মতো কিশোরীটি একাই করতোয়া নদীতে গোসল করতে যায়। এ সময় অভিযুক্ত বাচ্চু প্রামাণিক নদীতে নেমে তাকে জোরপূর্বক জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। আত্মরক্ষার জন্য কিশোরীটি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে ঘটনাস্থলে হঠাৎ অভিযুক্তের ছেলে এসে উপস্থিত হয়। তখন অভিযুক্ত তাকে ছেড়ে দিলে কিশোরীটি দৌড়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

পরিবারের সদস্যরা জানান, পরে কিশোরীর দাদা অভিযুক্তের বাড়িতে গেলে বাচ্চু প্রামাণিক তার কাছে ক্ষমা চান।

অভিযুক্তের বক্তব্য জানতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এ সময় তার স্ত্রী দাবি করেন, অসাবধানতাবশত দুজনের শরীরে ধাক্কা লাগে। এ কারণে তার স্বামী কিশোরীর দাদার কাছে ক্ষমা চেয়েছেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

You may also like

Leave a Comment

শিরোনাম: