আজ- মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

by Prokash Kal

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে রফিকুল ইসলাম রাকিবুল (৫০) নামের এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় রোববার শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে।

শিশুটি উপজেলার রূপবাটি ইউনিয়নের খামার সানিলা গ্রামের বাসিন্দা ও স্থানীয় বিলকলমি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত রফিকুল ইসলাম রাকিবুল ওই গ্রামের মোঃ আজহার প্রামাণিকের ছেলে, সে একজন পল্লী চিকিৎসক তার স্ত্রী উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

মামলা ও পরিবার সূত্রে জানা যায়, গত ২৮শে জুন শিশুটি বাড়িতে টিফিনের খাবার গ্রহণ শেষে স্কুলে যাওয়ার পথে অভিযুক্ত রফিকুল ইসলাম রাকিবুল শিশুটিকে কৌশলে মুখে হাত দিয়ে চেপে ধরে বাড়িতে তার শয়ন কক্ষে নিয়ে গিয়ে জোড় পূর্বক ধর্ষণ করে। এসময় বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখায়।

পরে গত ৩রা জুলাই শুক্রবার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত রফিকুল ইসলাম রাকিবুল শিশুটিকে আবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ডাক দিলে শিশুটি দৌড়ে বাড়িতে গিয়ে তার মায়ের কাছে ঘটনা খুলে বলে।

এই ঘটনা জানাজানি হলে গ্রামের প্রধানরা মিমাংসার চেষ্টা করে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল খামার সানিলা গ্রামে গিয়ে ভুক্তভোগী শিশু ও তার মা’কে নিরাপত্তা হেফাজতে নিয়ে আসে। এর আগে পুলিশ আসার খবর পেয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম রাকিবুল কৌশলে পালিয়ে যায়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, শিশু ধর্ষণ ও মিমাংসার চেষ্টার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়। শিশু ও তার মা’কে থানায় এনে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: