আজ- , ,

শাহজাদপুরে পুলিশ ও পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

by Prokash Kal

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের সঙ্গে নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করেন।

সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা বাণী, সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক সরকার, পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা শাখার আহ্বায়ক কমল সাহা মিন্টুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন কমিটির পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
16 October 2026

শাহজাদপুরে পুলিশ ও পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

www.prokashkal.com |
/Prokashkal