আজ- বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে সিএসএফ প্রতিবন্ধীদের জন্য নিবেদিত প্রাণ: ডা:এম. এ.মুহিত 

by Prokash Kal
২৯৮ views

 শাহান আলী, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর) আসনের বিএনপি মনোনীত প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও শাহজাদপুর বিএনপির কান্ডারী ডা:এম.এ. মুহিত একজন শিক্ষাবিদ. চিকিৎসক.মানবিক ও জনকল্যাণে নিবেদিত সমাজসেবক।

তিনি শুধু রাজনৈতিক অঙ্গনে নয়,সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে দীর্ঘদিন ধরেই অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নিজস্ব উদ্যোগ ও প্রচেষ্টায় প্রতিষ্ঠিত সি.এস.এফ গ্লোবাল (C.S.F.Global) একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য হচ্ছে প্রতিবন্ধীদের শুধুমাত্র সহানুভূতির দৃষ্টিতে না দেখে তাদের বুদ্ধিমত্তা, প্রতিভা ও আত্মমর্যাদাবোধের ভিত্তিতে সমাজের পিছিয়ে পড়া অসহায়ত্ব দূর স্বাবলম্বী করা এবং সমাজে একটি সম্মানজনক অবস্থানে পৌঁছে দেওয়া।আজ তার প্রতিষ্ঠানে এই বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ হিসাবে ছয়টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

এই প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ও মানসিকভাবে অসহায় মানুষদের জন্য রয়েছে বিনামূল্যে শিক্ষা, বিশেষ করে কম্পিউটার প্রশিক্ষণ, সৃজনশীল কাজ যেমন—আশবাস পত্র.ও পুতিমালা. হস্তশিল্প তৈরির প্রশিক্ষণ এবং নিয়মিত খাদ্য ও পুষ্টির ব্যবস্থা। এসব কার্যক্রম এককভাবে পরিচালনা করছেন ডা:এম.এ মুহিত সাহেব,যা সত্যিই বিরল ও মহতী উদ্যোগ।

সিরাজগঞ্জসহ শাহজাদপুরের বিভিন্ন এলাকার মানুষ তাঁর মানবিক কর্মকাণ্ডের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। তিনি নিয়মিতভাবে প্রতিবন্ধীদের সঙ্গে দেখা করেন, তাদের খোঁজখবর নেন এবং নিজ হাতে সহযোগিতা পৌঁছে দেন। সমাজের সবচেয়ে অবহেলিত এই শ্রেণির মানুষদের জন্য তাঁর হৃদয়ের দরজা সবসময় খোলা।

এমন মানবিক ও দক্ষ নেতৃত্বকে সামনে রেখে শাহজাদপুরের সাধারণ জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করেন,ডা:এম.এ.মুহিত এম পি হলে তিনি শুধু রাজনীতিক হিসেবেই নয়,একজন মানবতার অভিভাবক হিসেবে মানুষের হৃদয়ে জায়গা করে নেবেন। বিএনপির ঘাঁটি এলাকা হিসেবে শাহজাদপুরে তাঁর মতো জ্ঞানী,সদাশয় ও সেবাপ্রবণ নেতার নেতৃত্ব খুবই প্রয়োজন।

তাই সকলেই আজ একবাক্যে বলছেন—শাহজাদপুরের ভবিষ্যৎ নেতা ডা:এম.এ.মুহিত।

You may also like

Leave a Comment

শিরোনাম: