আজ- বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে ইউএনও এর সঙ্গে ক্রীড়া সংস্থার সদস্য সচিবের সৌজন্য সাক্ষাৎ

by Prokash Kal

এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এস এম মনিরুজ্জামান সোহাগ।

রোববার (২১ জুন ) সন্ধ্যা ৭ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে অ্যাডহক কমিটির অন্যান্য সদস্য হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা, উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে শ্যামনগর উপজেলার ক্রীড়া কার্যক্রমের উন্নয়ন, খেলাধুলার প্রসার, তরুণ সমাজকে ক্রীড়ামুখী করে তোলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় সদস্য সচিব এস এম মনিরুজ্জামান সোহাগ ক্রীড়া সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সকলের সহযোগিতা কামনা করেন। সভাপতি ও ইউএনও শামসুজ্জাহান কনক উপজেলার ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ক্রীড়া কার্যক্রমকে আরও বেগবান করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস।

You may also like

Leave a Comment

শিরোনাম: