আজ- শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে এনজিএফের উদ্যোগে ৪ কিলোমিটার সড়কের পাশে বৃক্ষরোপণ

by Prokash Kal

 এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি :

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে এনজিএফের আর এইচ এলনপ্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৮ই অক্টোবর বৃহস্পতিবার উপজেলার আটুলিয়া ইউনিয়নের মহেন্দ্রাকাটা, মালির ছিল ও গানির ছিলসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়েছে। এর আওতায় প্রায় চার কিলোমিটার সড়কের দুই পাশে পরিবেশবান্ধব নিম ও তেঁতুলের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা দেন আর এইচ এল প্রকল্পের সমন্বয়কারী মাসুদুল হক।

আয়োজকদের প্রত্যাশা, এ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা, সড়কের পাশে সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: