আজ- রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তের বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে বিজিবির প্রশিক্ষণ 

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

সীমান্তবর্তী এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে রাজশাহীর গোদাগাড়ীতে গবাদি পশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদের হলরুমে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। বিজিবি ১ব্যাটালিয়ানের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে সীমান্ত কারিগরি ও কর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্রে। এ সময় ফিতা কেটে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী ব্যাটালিয়ন বিজিবি-১ এর অধিনায়ক লেপ্টেনেল কর্ণেল রিয়াজ শাহরিয়ার।

সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন। তাঁদের দেখে গোদাগাড়ীর অন্য যুবকরাও উৎসাহিত হবেন বলে আশা করেন তিনি। প্রশিক্ষণার্থীদের স্বাবলম্বী হতে উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সহযোগিতা নেওয়ার কথাও জানান তিনি।

এ সময় তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মের অগ্রযাত্রায় বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় পাশে থাকবে। সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের সঠিক পথে পরিচালিত করতে বিজিবির বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী মানুষের জন্য বিভিন্ন ধরনের কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। ভবিষ্যতে প্রশিক্ষণার্থীদের আগ্রহ ও সরকারি সহযোগিতা পাওয়া গেলে স্থায়ী প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সীমান্তবর্তী এলাকার বেকার ও কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ করে বৈধ কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ উদ্যোগে খামার গড়ে তুলে আয় করতে পারবেন।

মাসব্যাপী এ প্রশিক্ষণে সীমান্ত এলাকার ২০ জন অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে ১১ জন নারী। প্রশিক্ষণে গবাদি পশু ও হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, উন্নত জাত নির্বাচন, খাদ্য ও পরিচর্যা, রোগ প্রতিরোধ, প্রজনন, খামার ব্যবস্থাপনা এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: