আজ- বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত 

by Prokash Kal
views

 এম এ রশিদ, শ্যামনগর প্রতিনিধি:

“আসুন মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি, মাদকমুক্ত সমাজ গড়ি। যুবসমাজকে রক্ষা করি, মাদকমুক্ত দেশ গড়ি। আপনার সচেতনতাই বাঁচাতে পারে একটি প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪টায় সুন্দরবন বাজার প্রাঙ্গণে মুন্সীগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের এলাকাবাসীর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফিউল ইসলাম পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল কাসেম মোড়ল, থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুর রাজ্জাক সরদার, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন এবং থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সমাজসেবক মো. সাহারাত সরদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আবু কাওছার সরদার। সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য দেন সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান, মুন্সীগঞ্জ ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা মো. আবু হামজা, মো. মহিদ গাজী, মো. নজরুল গাজী, মো. হাবিবুর রহমান, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনোয়ারুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান সরদার, সাবেক সেনা সদস্য মো. মিজানুর রহমান মোড়ল, মো. মিজানুর রহমান গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, “মাদক নির্মূলে শুধু প্রশাসনের একার প্রচেষ্টা যথেষ্ট নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সচেতন নাগরিক—সবার সম্মিলিত উদ্যোগেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, “তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই।”

বিশেষ অতিথি মো. আবুল কাসেম মোড়ল বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এটি একটি পরিবার, সমাজ এবং দেশের উন্নয়নের পথেও বড় বাধা সৃষ্টি করে।” তিনি মাদক প্রতিরোধে সামাজিক ঐক্য ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষায় পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: