আজ- বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য

by Prokash Kal
৪৭ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় কুড়িয়ে পাওয়া একটি গুরুত্বপূর্ণ পার্টস ব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন এক পুলিশ সদস্য। তার এই সততা ও মানবিক আচরণ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

শনিবার (২৩ মে) রাত আনুমানিক ৮টার দিকে সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় দায়িত্বরত অবস্থায় একটি পার্টস ব্যাগ কুড়িয়ে পান কনস্টেবল মানিক। ব্যাগটি খোলার পর তিনি সেখানে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র এবং যোগাযোগের তথ্য দেখতে পান।

পরবর্তীতে ব্যাগে থাকা মোবাইল নম্বরের মাধ্যমে তিনি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। তথ্য যাচাই-বাছাই শেষে নিশ্চিত হয়ে ব্যাগটি প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেন।

ব্যাগ ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন এর মালিক। এসময় তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে, কনস্টেবল মানিকের এমন দায়িত্বশীলতা ও সততা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে। অনেকেই বলছেন, পুলিশের এমন মানবিক আচরণ সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: