আজ- , ,

রসগোল্লা বলে দেওয়া হলো বো/মা, কামড় দিতেই বি/স্ফোরণে মৃ/ত্যু

by Prokash Kal

প্রকাশকাল ডেস্ক:

ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলায় রসগোল্লা বলে এক ব্যক্তিকে দেশীয় বোমা দেওয়ার অভিযোগ উঠেছে। বস্তুটিকে রসগোল্লা মনে করে মুখে দিয়ে কামড় দিতেই ঘটে বিস্ফোরণ। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই ব্যক্তি। গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রাজেন্দ্র বারোটিয়া। ঘটনার সময় তিনি নিজ বাড়িতে বসে ছিলেন। এ সময় সেখানে যান অভিযুক্ত রাম ভগত বারোটিয়া। দুজনের মধ্যে কথাবার্তার একপর্যায়ে রাম ভগত রাজেন্দ্রকে একটি দেশীয় বোমা দেন এবং সেটিকে রসগোল্লা বলে দাবি করেন।

রাজেন্দ্র বস্তুটি মুখে দিয়ে কামড় দিতেই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী সুশীলা বাই বলেন, ‘এটি পশু হত্যার কাজে ব্যবহৃত একটি বোমা ছিল। বিস্ফোরণের শব্দ শুনে আমরা প্রতিবেশীদের সাহায্য চাই। পরে অটোরিকশায় করে তাকে হাসপাতালে নিয়ে যাই।’

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কোটওয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্গা প্রসাদ নাগপুরে জানান, অভিযুক্ত রাম ভগতসহ আরও একজনকে আটক করা হয়েছে।

নাগপুরে বলেন, ঘটনার সময় অন্ধকার ছিল। রাজেন্দ্রকে বোমা দেওয়া হচ্ছে, নাকি রসগোল্লা, তা তিনি স্পষ্ট বুঝতে পারেননি। তিনি বলেন, ‘কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই বোমাটি বিস্ফোরিত হয়।’

জিজ্ঞাসাবাদে রাম ভগত পুলিশকে জানিয়েছেন, এক বালক তাকে বোমাটি দিয়েছিল। ওই বালককেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। অভিযুক্ত ও নিহত ব্যক্তির প্রতিবেশীদের মধ্যে ব্যক্তিগত শত্রুতা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
14 November 2026

রসগোল্লা বলে দেওয়া হলো বো/মা, কামড় দিতেই বি/স্ফোরণে মৃ/ত্যু

www.prokashkal.com |
/Prokashkal