আজ- , ,

রাজশাহী পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় রাজশাহী পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবির।

এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইয়াকুব আলী।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের শিক্ষাজীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
14 November 2026

রাজশাহী পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

www.prokashkal.com |
/Prokashkal