আজ- মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় আহত ৫

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় পিকআপের ড্রাইভার হেলপারসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। রোববার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটাররোড সংলগ্ন রেলক্রসিং এ এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন নওগাঁ জেলার বদলগাছী এলাকার সহিদুর রহমানের ছেলে বাবর আলী, মশিউরের ছেলে সহিদুর, চাঁপাইনবাবগঞ্জের মুন্সিপাড়ার নূর নবীর ছেলে শামীম এবং সৈয়দ আলী ও নূর।

স্থানীয়রা জানান, রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জগামী দ্রুত গতির ট্রেন কাদিরগঞ্জ গ্রেটাররোড মসজিদ এলাকা দিয়ে পার হচ্ছিলো। এই সময় রেল ক্রসিং দিয়ে উপশহরের দিকে সবুজ রংয়ের একটি পিকআপ গাড়ী যাচ্ছিলো। ট্রেনটি অত্যান্ত দ্রুত গতিতে যাচ্ছিলো এবং এই জায়গা পার হওয়ার সময় কোন ধরনের হুইসেলও দেয়নি। ফলে রেল ক্রসিং পার হতে যাওয়া পিকআপ গাড়ীটি দ্রুত সরে যেতে না পারায় জোরে ধাক্কা দিয়ে একটি হার্ডওয়্যারের দোকোনে ঢুকিয়ে দেয়। এই সময় পিকআপ গাড়ীটি দুমড়ে মুচড়ে যায় এবং দোকানের অনেক মালামাল ক্ষয়ক্ষতি হয়। এত পিকআপের ড্রাইভার , হেলপারসহ আরো তিন জন গুরুতর আহত হয়। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডেকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে।

স্থানীয়রা জানান, এই গেটে রেলওয়ের পক্ষ থেকে কোন গেটম্যান নিয়োগ নেই। নিজ উদ্যোগে আমরা বাঁশ দিয়ে গেট ফেলার চেষ্টা করি। ট্রেন আসার বিষয়টি জানতে পারলে তাৎক্ষণিক গেট ফেলা হয় নইলে গেটটি অরক্ষিত থাকে। আজ ট্রেনটি পার হওয়ার আগে কোন হুইসেল দেননি। যার কারণে এই দুর্ঘটনাটি ঘটে গেছে। এলাকাবাসী দ্রুত এই দুর্ঘটনা রোধে গেটম্যান নিয়োগের দাবি জানান।

You may also like

Leave a Comment

শিরোনাম: