আজ- রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু

by Prokash Kal
৩২৩ views

প্রকাশকাল ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ১৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৮ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৫০ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৫৬ জন।

শনিবার (৯ নভেম্বর ) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৪৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ২ হাজার ১৩ জন, বাকি ২ হাজার ৪২০ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

You may also like

Leave a Comment

শিরোনাম: