আজ- , ,

এক লাখ ৯০ হাজার টন সার কিনবে সরকার

by Prokash Kal

প্রকাশকাল ডেস্ক:
রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় সৌদি আরব, মরক্কো ও দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে এক লাখ ৯০ হাজার মেট্রিক টন সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে ৯০ হাজার টন ইউরিয়া, ৬০ হাজার টন টিএসপি এবং ৪০ হাজার টন ডিএপি সার রয়েছে। এসব সার কিনতে মোট ব্যয় হবে ৯৮৪ কোটি ৩ লাখ টাকা।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সংক্রান্ত পৃথক ৬ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের আওতায় চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য সৌদি আরবের কৃষি পুষ্টি কোম্পানি (সাবিক) থেকে ৬ষ্ঠ লটের ৩০ হাজার) মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১৩৭ কোটি ৭৬ লাখ ১২ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৮২.৬৭ মার্কিন ডলার।

চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে সৌদি আরবের কৃষি পুষ্টি কোম্পানি থেকে ৭ম লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবন অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৩৩ কোটি ৪৯ লাখ ৮৮ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৭০.৮৩ মার্কিন ডলার।

চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে বাংলাদেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৭ম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১২৬ কোটি ২৭ লাখ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৫০.৭৫ মার্কিন ডলার।

এদিকে কৃষি মন্ত্রণালয়ের আওতায় রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৮ম লটের ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১৪৯ কোটি ৪০ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৪১৫ মার্কিন ডলার।

রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের মধ্যে আরেক চুক্তির আওতায় প্রথম লটের ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি ৩০ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম ধরা হয়েছে ৪১৭.৫০ মার্কিন ডলার।

এ ছাড়া, রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কো ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৮ম লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ২৮৬ কোটি ৮০ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৫৯৭.৫০ মার্কিন ডলার।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
13 November 2024

এক লাখ ৯০ হাজার টন সার কিনবে সরকার

www.prokashkal.com |
/Prokashkal