আজ- , ,

রাবিতে ছাত্রীদের ফুটবল প্রতিযোগিতা

by Prokash Kal

গোলাম কিবরিয়া :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে ছাত্রীদের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জিমনেসিয়াম মাঠে খেলার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান।

প্রথমবারের এই আয়োজনে অংশ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের দশটি বিভাগ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য দেন আন্তঃবিভাগ গেমস উপ কমিটির সভাপতি ও ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক মোস্তাফিজুর রহমান মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেটেরিনারী এন্ড এ্যানিম্যাল সায়েন্সেস অনুষদের ডিন ও শৃঙ্খলা উপ-কমিটির সভাপতি অধ্যাপক কেএম মোজাফফর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন শরীর চর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জনাব আহসান-উল-আলম।

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। এতে চিকিৎসা মনোবিজ্ঞান টাই ব্রেকারে ২-১ গোলে জয়ী হয়। ২য় ম্যাচে সংস্কৃত বিভাগ টাই-ব্রেকারে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগকে ২-০ গোলে পরাজিত করে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
24 November 2024

রাবিতে ছাত্রীদের ফুটবল প্রতিযোগিতা

www.prokashkal.com |
/Prokashkal