আজ- সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক দলগুলোর স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে: জামায়াত আমীর

by Prokash Kal
২১০ views

প্রকাশকাল ডেস্ক:
মৌলিক সংস্কারের জন্য সরকারকে আবারও যৌক্তিক সময় দেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। রাজনীতিবিদরা নিজেরা স্বচ্ছ থাকলে দেশের ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি জনগণের সম্মানও তারা অর্জন করবে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এফডিইবি) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, শুধুমাত্র স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে। আর এজন্যই ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো মানুষের কথা ভুলে গিয়ে লুটপাট করে। সাধারণত নেতার চেয়ে দেশ বড় বলা হয়। কিন্তু মানসিকতা হলো, দেশের চেয়ে নেতা বড়, নেতার চেয়ে আমি বড়; এমন মানসিকতা নিয়ে দেশ পরিবর্তন সম্ভব নয়।

নির্বাচন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, নির্বাচনের জন্য তিন মাস কিংবা পাঁচ বছর, এমন সময় বেঁধে দেইনি। আমরা সংস্কারের যৌক্তিক সময় বলেছি। উপদেষ্টারা বিবেকবান মানুষ, তারা বুঝতে পারেন কতটুকু সময় প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের মানুষ মৌলিক সংস্কারের জন্য সরকারের কাছে একটি যৌক্তিক সময় চায়। এই বিষয়টি সরকারকে গুরত্বের সাথে বিবেচনার আহ্বান জানান জামায়াতের আমীর।

দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশকে পিছিয়ে দিতে জুলাই বিপ্লবের পক্ষগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টির চক্রান্ত চলছে। জুলাই বিপ্লবের চেতনায় দেশ গড়তে দলমত সকলকে ঐক্যবদ্ধ থাকার থাকার পাশাপাশি ষড়যন্ত্রকারীদের প্রতিহতে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

You may also like

Leave a Comment

শিরোনাম: