আজ- রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চারঘাটে ৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

by Prokash Kal
২২৬ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর চারঘাট থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ মোঃ সোহাগ আলী (২৮) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৫ । গ্রেফতারকৃত মোঃ সোহাগ আলী চারঘাট থানার চকমোক্তারপুর এলাকার মো. আ. রাজ্জাকের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানায় আজ বিকাল ৩.৪৫ মিনিটে রাজশাহী জেলার চারঘাট থানাধীন বাদুড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সোহাগ আলীকে গ্রেফতার করা হয় । এসময় তার কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল, ১ টি মোটরসাইকেল, ২ টি মোবাইল এবং ৩ টি সিম জব্দ করা হয়।

র‍্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন বাদুড়িয়া এলাকায় ১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।। পরবর্তীতে র‍্যাবের গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

র‍্যাব আরও জানায়, গ্রেফতার আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।

গ্রেফতার হওয়া আসামীর বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: