আজ- বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুরআন মেনে চললে জীবন হবে সুখ ও শান্তিময়: মুজিবুর রহমান

by Prokash Kal
২১৩ views

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, কুরআন মেনে চললে , কুরআনের সাথে থাকলে জীবন হবে সুখ ও শান্তিময়।

বুধবার (১২ মার্চ) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ কায়সার রহমান মেমোরিয়াল অডিটোরিয়ামে ন্যাশনাল ডক্টরস্ ফোরাম (এনডিএফ) রাজশাহী কর্তৃক আয়োজিত “মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ২৪ এর ছাত্র আন্দোলনের গন অভ্যুত্থানের পরে বাংলাদেশের একটি পরিবর্তন এসেছে। এবার একটি স্লোগান শুরু হয়েছে , সব দেখা শেষ, এবার হবে কুরআনের বাংলাদেশ।

প্রধান আলোচক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন, এনডিএফর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, এনডিএফ এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। সভাপতিত্ব করেন, এনডিএফর রাজশাহী জেলা সভাপতি অধ্যাপক ডা. কাজী মহিউদ্দিন আহমেদ ও সঞ্চালনা করেন ডা. মসিউর রহমান।

আরো উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ফয়সল আলম, ডক্টর এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর রাজশাহী জেলা সভাপতি প্রফেসর ওয়াসিম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

You may also like

Leave a Comment

শিরোনাম: