
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নগরের নিউ মার্কেট এলাকায় রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মুঈদুর রহমান মঈদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি, কৃষক দলের সভাপতি সরফুজ্জামান শামীম, তাঁতী দলের সভাপতি মোশাররফ হোসেন কাজল, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সদস্য মনিরুল ইসলাম শরীফ এবং মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি।
এ ছাড়া মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নিউ মার্কেট এলাকায় উপস্থিত দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
