আজ- শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৮

by Prokash Kal
২০৫ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৮ জন গ্রেপ্তার হয়েছে।

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৭ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং অন্যান্য অপরাধে ১ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত সুপথ ওরফে সুবোধ কুমার ঘোষ (৬০) রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকার মৃত শতীষ চন্দ্র ঘোষের ছেলে। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফির্সাস সমিতির সাবেক আওয়ামী লীগের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: