আজ- , ,

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৫

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

 রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ৫ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৫ জন গ্রেপ্তার হয়েছে।

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৫ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১০ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে মাদক মামলায় ৪ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং অন্যান্য অপরাধে ৩ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত মো: আব্দুল্লাহ খান (৬৮), মো: মনিরুল ইসলাম (২৯), মো: মিঠুন (৩৬), মো: নাজমুল (৩২) ও মোসা: সাহেদা বেগম (৩৫)।

আব্দুল্লাহ খান রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার মৃত আলা উদ্দিন খানের ছেলে। সে রাজশাহী জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি। মনিরুল ইসলাম ও মিঠুন একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে, নাজমুল মৃত এনামুল হকের ছেলে এবং সাহেদা বেগম মো; রতনের স্ত্রী।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
27 March 2025

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৫

www.prokashkal.com |
/Prokashkal