আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে যৌতুকের দাবিতে মারধর, হাসপাতালে গৃহবধু 

by Prokash Kal
২৫৯ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে যৌতুকের দাবিতে নির্যাতনের ঘটনায় এক গৃহবধুকে উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার (২৯ মার্চ) রাতে পুলিশ সিনথিয়া নামে এক নারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করে।

এ ঘটনায় গত ২৯ মার্চ মেয়ের বাবা মো সুজন (৪৩) বাদী হয়ে মা মেহেদী (৩৩) ও খাদিজা দুইজনের নামে রাজপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা যায়, মেহেদির সাথে সিনথিয়ার দুই বছর পূর্বে বিবাহ হয়েছিল। বিয়ের পর থেকে যৌতুকের জন্য নির্যাতন করে। মেয়ের শান্তির জন্য ফ্রিজ, এসিসহ নগদ ৫০ হাজার টাকা দেয় সুজন। পরবর্তীতে মেহেদী আরও ২ লক্ষ টাকার জন্য নির্যাতন করে। গত ২৯ মার্চ মারধর করে রুমের মধ্যে আটকে রাখে।

জানা যায়, অভিযোগ পাওয়ার পর রাজাপাড়া থানার ওসি আশরাফুল আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম গিয়ে সিনথিয়াকে উদ্ধার করে।

এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার সংবাদ সম্মেলন করে বলেন, আমার মেয়ে সিনথিয়ার ১ বছর ৯ মাস আগে বিবাহ দেই । বিয়ের পর থেকে মেয়ের স্বামী মেহেদী প্রায় শারীরিক নির্যাতন করে । আমরা এর আগেও কয়েকবার শালিশ বিচার করেছি গত ২৯ মার্চ দুপুর বারোটা হইতে আমাদের মেয়েকে ঘরে আটকে রেখে নির্যাতন করে এবং রাত ৯ টার দিকে রাজপাড়া থানায় অভিযোগ করি পুলিশের সহতাই আমরা মেয়েকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসি তে ভর্তি করি ।বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো না ।

তারা আরও বলেন, আমরা এর বিচার চাই এবং পুলিশ কমিশনারের আশু হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে জানতে চাইলে রাজপাড়া থানার ওসি আশরাফুল আলম জানান, তদন্ত চলমান রয়েছে তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: