আজ- বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৯

by Prokash Kal
২৩১ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৯ জন গ্রেপ্তার হয়েছে।

রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৮ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য অপরাধে ৪ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মো: মুকুল আলী (৩৮) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: