আজ- মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে চন্দ্রিমা থানার ওসির বিরুদ্ধে আইনজীবীদের মানববন্ধন

by Prokash Kal
২৯৬ views

নিজস্ব প্রতিবেদক:

বিজ্ঞ আইনজীবীগণের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদানসহ বিজ্ঞ আইনজীবী হযরত আলীর বাড়িতে হামলাসহ চেম্বার ভাংচুরের প্রতিবাদে চন্দ্রিমা থানার ওসি মো. মতিয়ার রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর আইনজীবীরা।

সোমবার (১২ মে) সকাল ১০ টায় রাজশাহী জজকোর্টে ৩ দফা দাবী নিয়ে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

দাবীসমূহ:
১। চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান কে সাময়িক বরখাস্ত।
২। বিভাগীয় তদন্ত সাপেক্ষে স্থায়ীভাবে চাকুরী চ্যুতিকরণসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ।
৩। ওসি চন্দ্রিমার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো দ্রুত বিচার করে শান্তি নিশ্চিতকরণ।

এ বিষয়ে চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমি কখন কার চেম্বারে হামলা করলাম? আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছিনা ।

You may also like

Leave a Comment

শিরোনাম: