আজ- বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে ১২২০ লিটার চোলাইমদসহ গ্রেফতার ১

by Prokash Kal
২৬৮ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদাগাড়ী থানা থেকে ১২২০ লিটার চোলাইমদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৫ ।

সোমবার (১২ মে) সকালে উপজেলার চান্দলাই গ্রামে অভিযান চালিয়ে মৃত লাল হাসদার ছেলে নগেন হাসদা (৫৭) কে নিজ বাড়ির উঠান থেকে আটক করা হয়।

আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নগেন চোলাইমদ উৎপাদন ও বিক্রয়ের কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: