আজ- মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে আওয়ামীলীগ নেতাসহ গ্রেপ্তার ২৩

by Prokash Kal
৩০৮ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২৩ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন এবং আরএমপির অভিযানে ২১ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য অপরাধে ১২ জন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার টিকাপাড়ার মৃত নওশাদ শেখের ছেলে মো: আরিফ শেখ (৫২) সে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়ার সেলিম উদ্দীন শেখের ছেলে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: শরিফুল ইসলাম লিটন (৪৮)।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: