আজ- মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেসকোর কার্যালয় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদ জানালো রাজশাহী আইনজীবী সমিতি

by Prokash Kal
১১ views

নিজস্ব প্রতিবেদক:

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন। একই সঙ্গে এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেছে সংগঠনটি।

মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। এতে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মো. আবুল কাসেম এবং সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদীর স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেসকো প্রতিষ্ঠার পর থেকেই এর প্রধান কার্যালয় রাজশাহীতে পরিচালিত হয়ে আসছে। বিভাগীয় শহর হিসেবে রাজশাহী প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র হওয়ায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় এখানেই স্থাপন করা হয়েছিল। নেসকোর কার্যক্রম রাজশাহীর অর্থনৈতিক কর্মকাণ্ড, কর্মসংস্থান ও প্রশাসনিক গুরুত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত বলেও উল্লেখ করা হয়।

আইনজীবী সমিতির দাবি, প্রতিষ্ঠাকালীন কেন্দ্র থেকে নেসকোর প্রধান কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ রাজশাহীবাসীর ন্যায্য অধিকার ও স্বার্থের পরিপন্থী। এতে রাজশাহীর প্রশাসনিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য আইনজীবী সমাজসহ সর্বস্তরের মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। এ অবস্থায় নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের যেকোনো উদ্যোগ অবিলম্বে বাতিল করে রাজশাহীতেই বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশ

You may also like

Leave a Comment

শিরোনাম: