আজ- সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরের নূরনগর ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা

by Prokash Kal
৮৬ views

এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরের নূরনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে শ্যামনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফাকে নূরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে নূরনগর তানভীর কনভেনশন সেন্টারে ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান।

ইউনিয়ন জামায়াতের আমীর ডা. রুহুল আমিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি শেখ লিয়াকত হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুর রহমান বলেন, নূরনগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার লক্ষ্যে মাওলানা গোলাম মোস্তফাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি প্রার্থীর সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এস এম ফজলুল হক, মাওলানা মইনুদ্দিন মাহমুদ, উপজেলা যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল এবং উপজেলা শুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ প্রমুখ।

এ সময় ইউনিয়ন ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুব জামায়াত, শ্রমিক কল্যাণ বিভাগ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: