আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগে গ্রেফতার ২

by Prokash Kal
২৩২ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে নবম শ্রেণির এক ছাত্রী অপহরণ মামলায় দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

রোববার (১৮ মে) সকাল ১০:২৫ মিনিটে অভিযান চালিয়ে অপহরণকারী আব্দুল্লাহ আল মুবিন (২৯) ও তার বাবা মোঃ রবিউল ইসলাম (৫৫) কে গ্রেফতার করা হয়। উভয়ই নাটোর সদর থানার লোচনগর খামারপাড়ার বাসিন্দা। এসময় ভিকটিমসহ ২টি মোবাইল ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয়।

আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

জানা যায়, ভিকটিমকে বিয়ের প্রলোভনে গত ১৩ এপ্রিল জোরপূর্বক অপহরণ করা হয়।

পরবর্তীতে গত ১৮ এপ্রিল ভিকটিমের মা বাদী হয়ে মতিহার থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে উদ্ধার অভিযানে নামে র‌্যাব ।

গ্রেফতারকৃতদের মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: