আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আরএমপি ডিবির অভিযানে ১০টি মোবাইলসহ গ্রপ্তার ১

by Prokash Kal
২৬৩ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সোনাদীঘি মোড়ে অভিযান পরিচালনা করে ১০টি চোরাই মোবাইলসহ ১ চোরকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত মো: শহিদ (২৩) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালিয়াদিঘী সোনা মসজিদ এলাকার মো: খায়রুল ইসলামের ছেলে।

বুধবার (২১ মে) রাত ৮ টায় ডিবি পুলিশের একটিম অভিযান পরিচালনা করে শহিদকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১০টি চোরাই মোবাইল ফোন উদ্ধার হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শহিদ জানায় যে, সে দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে মোবাইল ফোন বাংলাদেশে এনে রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। মোবাইলের ফোনের কোনো বৈধ কাগজপত্র সে দেখাতে পারেনি।

শুল্ক ফাঁকি দিয়ে মোবাইল ফোনগুলো আনায় তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: