আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মেয়ের বাবা হলেন মিরাজ

by Prokash Kal
১৯৮ views

প্রকাশকাল ডেস্ক:
জাতীয় দলের তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। এবার তাদের ঘর আলো করে এসেছে এক কন্যা সন্তান। মিরাজ নিজের ফেসবুক পেজে সুখবর দিয়ে জানিয়েছেন, মা ও মেয়ে সুস্থ আছে।

মিরাজ লিখেছেন, আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আজ দুপুরে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবার কাছে আমাদের নবজাতকের জন্য দোয়া কামনা করছি।

সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে মেহেদী মিরাজ জাতীয় দল থেকে ছুটি নিয়েছিলেন। এশিয়া কাপের প্রাথমিক দলে থাকলেও ডাচদের বিপক্ষে টি-২০ সিরিজের দল ঘোষণার আগে বিসিবির নির্বাচকদের জানিয়ে দেন, তিনি খেলতে পারবেন না। বিসিবিও তার ছুটি মঞ্জুর করে।

যে কারণে ডাচদের বিপক্ষে সিরিজে দলে নেওয়া হয়নি ওয়ানডে দলের অধিনায়ক মিরাজকে। তবে বোর্ডকে জানিয়ে রেখেছিলেন, এশিয়া কাপের দলে জায়গা পেলে তিনি খেলতে প্রস্তুত। তবে নির্বাচকরা তাকে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়া কাপের দলে রাখেননি।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত