আজ- শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Cicero Challengers কে ৪–৩ গোলে হারালো Socrates Thunders 

by Prokash Kal
১৮৪ views

নিজস্ব প্রতিবেদক:

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট “Political Science Football Mania – Season 1”–এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে। ফাইনালে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল Cicero Challengers ও Socrates Thunders।

টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় প্রধান ও টুর্নামেন্ট সভাপতি প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ। জাতীয় সংগীতের মাধ্যমে ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। রোমাঞ্চকর এই ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত Socrates Thunders, Cicero Challengers–কে ৪–৩ গোলে পরাজিত করে প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলার পুরো সময় মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাসে মুখর ছিল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ।

টুর্নামেন্টের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. একরামুল হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তিনি, এবং তাকে সহযোগিতা করেন টুর্নামেন্ট ম্যানেজার ও বিভাগের শিক্ষার্থী মো. রায়হান চৌধুরী ও মো. বিজয় আলী, কনভেনার, ডি-এইড ক্লাব। তাদের সক্রিয় সহযোগিতায় টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর মো. শহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ, আট ফ্র্যাঞ্চাইজির মালিক, খেলোয়াড় ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং পর্যায়ক্রমে টুর্নামেন্ট সভাপতি, আহ্বায়ক, ম্যানেজার, রেফারি, কমেন্টেটর ও স্বেচ্ছাসেবকদের মাঝে মেডেল প্রদান করেন। পরবর্তীতে ম্যান অব দ্য ফাইনাল, বেস্ট গোলকিপার ও বেস্ট স্কোরার পুরস্কার প্রদান করা হয়। রানার-আপ দলকে মেডেল ও প্রাইজমানি এবং চ্যাম্পিয়ন দল Socrates Thunders–কে মেডেল, ট্রফি ও প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি।

পুরো টুর্নামেন্টের ম্যাচগুলো পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) স্বীকৃত রেফারিগণ মো. তানভীর ইসলাম, মো. মোবারক হোসেন ও সৈকত বাস্কে। এতে আয়োজনটি আরও পেশাদার ও প্রতিযোগিতামূলক রূপ পায়।

এই আয়োজনের পেছনে ছিল ডি-এইড ক্লাব, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একটি উদ্যোগী সংগঠন, যা শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা ও দলবদ্ধ ক্রীড়াবোধ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে আসছে। নিয়মিত একাডেমিক ও সহ-শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে ক্লাবটি বিভাগের শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: