আজ- শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন

by Prokash Kal
১৪৫ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে চোখের স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা, সাদা ছড়ি বিতরণ ও র‍্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে সি এস এফ (CSF) ও শাহজাদপুর চক্ষু হাসপাতাল। এতে সভাপতিত্ব করেন প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেম-এর সাধারণ সম্পাদক আল মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর মতিন কেয়ার সিস্টেম ও সিএসএফ গ্লোবাল-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ডা. এম. এ. মুহিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাসুদ রানা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জব্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সিনিয়র সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংস্কৃতিক সংগঠন এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. এম. এ. মুহিত বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা আমাদের সম্পদ। আমরা যদি দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের খুঁজে বের করে তাদের বিনামূল্যে চিকিৎসা ও সহযোগিতা দিই, তবে তারাও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসে সমাজ ও দেশের সম্পদে পরিণত হতে পারে।

তিনি আরও বলেন, সিএসএফ গ্লোবাল দীর্ঘদিন ধরে দেশব্যাপী দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের চোখের আলো ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছে। শাহজাদপুরেও আমরা বিনামূল্যে ও স্বল্পমূল্যে চোখের চিকিৎসা ও প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আসুন, সবাই মিলে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াই।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা প্রধান অতিথি ডা. এম. এ. মুহিত উদ্বোধন করেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: