আজ- সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে অপহরণের ৫ মাস পর স্কুল ছাত্রী উদ্ধার: গ্রেফতার ১

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর রাজপাড়া এলাকা থেকে অপহৃত ১৪ বছরের এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাব-৫। একই সঙ্গে অপহরণের মূলহোতা সুমন বাবু (১৪) কে নওগাঁ জেলার আত্রাই থানার কুমরইল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার সুমন নওগাঁ জেলার নিয়ামতপুর থানার মোঃ বেলাল হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, সুমন ওই ছাত্রীকে প্রায়ই স্কুলে যাওয়ার পথে কু-প্রস্তাব ও বিয়ের প্রলোভন দিত। গত ১৪ মে সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সে ভিকটিমকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মা রাজপাড়া থানায় অপহরণের মামলা দায়ের করেন।

র‍্যাব-৫ এর গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ২১ অক্টোবর রাত ১টা ১৫ মিনিটে আত্রাই এলাকায় অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়। পরে তাদের রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: