আজ- সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকাসক্ত ছেলের কোপে মা-ভাই জখম, হামলাকারী গ্রেপ্তার 

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক: 

রাজশাহীতে নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত এক যুবকের ধারালো বঁটির কোপে তার মা ও ছোট ভাই গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী মো. মেহেদী হাসান ওরফে মুন্নাকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত বঁটিও উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার মেহেদী হাসান ওই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। তার মা মোছা. মনোয়ারা খাতুন (৫৫) ও ছোট ভাই মো. মৃদুল (২৮)।

পুলিশ জানায়, নেশার টাকা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে মেহেদী তার মা ও ছোট ভাইকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে আহতদের উদ্ধার করে। এ সময় স্থানীয়রা হামলাকারী মেহেদীকে মারধর করে। পরে পুলিশ আহত তিনজনকেই উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় আহত মনোয়ারা খাতুনের মেয়ে বাদী হয়ে চন্দ্রিমা থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় ভুক্তভোগীদের মৃত্যুর বিষয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীদের মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।

You may also like

Leave a Comment

শিরোনাম: